1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বানাসাস আলোকিত নারী সম্মাননা পেলেন ৭ নারী

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৩২ বার পঠিত

নারীর জয়গানের মধ্য দিয়ে (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।
এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সকালে আয়োজিত অনুষ্ঠানে ৭ জন আলোকিত নারীকে দেওয়া হয়েছে সম্মাননা-২০২৪।
সম্মাননা প্রাপ্তরা হলেন, সংগীতে ফাতেমা তুজ জোহরা, টিভি অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, রন্ধন শিল্পী শামসুন্নাহার আহম্মেদ মিতা, নারী উদ্যোক্তা রোকছানা পারভীন দীপু, সাংবাদিকতায় রোজিনা ইসলাম, চলচ্চিত্র অভিনয়ে নিপুন আক্তার ও চিকিৎসা সেবায় ডাঃ আয়শা আক্তার।
বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, বিএফইউজের নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বানাসাস-এর সহ-সভাপতি কারনিনা খন্দকার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিমা খাতুন, সাংবাদিক নেত্রী সাজেদা হক, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক নেতা রাগিবুল রেজা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী।
বক্তারা সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নারীর অনবদ্য অবদানের কথা তুলে ধরেন। নারীদের অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতার কথাও উঠে এসেছে তাদের কথায়।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কেটে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন বানাসাস নেতা-কর্মীরা।
পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো দৈনিক বাংলাদেশ পোস্ট এবং ইভেন্ট স্পন্সর ছিলো সাত রং এগ্রো ফার্ম ও শেয়ারবাজার নিউজ.কম। ইভেন্ট পার্টনার E365

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর