1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে যাওয়া থানা পরিস্কার করছে শিক্ষার্থীরা, ট্রাফিক নিয়ন্ত্রণ করায় সড়কে শৃঙ্খলা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১০২ বার পঠিত
হামলা ও অগ্নিসংযোগে ধ্বংস স্তুপে পরিণত হওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রেড ক্রিসেন্ট ও মাদ্রাসা ছাত্ররা এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এ সময় তারা থানার বিভিন্ন ভবনের পুড়ে যাওয়া ও ভাংচুর করা ধ্বংসাবশেষ পরিস্কার করেন। শিক্ষার্থীরা জানান, শতাধিক শিক্ষার্থী শহর পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব সবার। শিক্ষার্থীরা কোন প্রতিষ্ঠানে হামলা করেনি। তবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানায় শিক্ষার্থীরা।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়কে আনসারের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্ররা। শহরের কাউতলি, টি.এ রোড, কে দাস মোড়সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এতে সড়কে অনেকটা সুশৃঙ্খলতা ফিরে এসেছে। সাধারন মানুষ ও চালকরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
শিক্ষার্থী রুবাইদা হক পপি বলেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার পেছনে শিক্ষার্থীদের কোন হাত ছিলোনা। সাধারণ মানুষের মধ্যে অনেক ক্ষোভ ছিল। এ বিষয়ে কাকে দায় দেবো। যেহেতু রাষ্ট্র আমাদের সকলকে এই সম্পদ রক্ষা করতে হবে।
শিক্ষার্থী শামীম সাইদ বলেন, প্রায় শতাধিক শিক্ষার্থী সদর থানার ধ্বংসস্তূপ পরিস্কার করতে কাজ করছে। আমাদের এই কার্যক্রমে রেড ক্রিসেন্টসহ অন্যান্য শিক্ষার্থী স্বতঃর্স্ফতভাবে অংশ নিয়েছেন। মানুষের ক্ষোভ থেকে এই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা চাই সকলে মিলে একটি সুন্দর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর