1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের নতুন সভাপতি ফয়েজ, সেক্রেটারি আদিত্য

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

৭ মার্চ ঢাকায় কমরত ফেনী জেলার সাংবাদিকদের সংগঠন ‘ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র নির্বাচনে ফয়েজ উল্লাহ ভূঁইয়া (নয়া দিগন্ত) সভাপতি ও আদিত্য আরাফাত (ডিবিসি নিউজ টেলিভিশন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

(বৃহস্পতিবার) রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত দ্বি-সাধারণ সভা শেষে নির্বাচনে সংগঠনের অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি সরোয়ার আলম (দেশ রূপান্তর) ও জাফর ইকবাল (সংগ্রাম), যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান রাজু (বাসস), কোষাধ্যক্ষ বুরহান ফয়সাল (ঢাকা মর্নিং নিউজ), সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সোহেল (জাগো নিউজ), দফতর ও প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন চিশতি (রাইজিং বিডি), বিনোদন সম্পাদক সৈয়দ সাখাওয়াত হোসেন মিশু (ঢাকা পোস্ট)।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন- তানভীর আলাদিন (বাসস), আমির হোসেন জনি (দি ইকোনমিক এক্সপ্রেস), সাজেদা সুইটি (এটিএন নিউজ), সালমা আফরোজ (একুশে সংবাদ), আনোয়ার ইব্রাহীম (সমকাল) ও কেফায়েত শাকিল (বাংলাভিশন)
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ফোরামের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, কমিশনার ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও ফোরামের সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম।

এর আগে ফোরামের বিদায়ী সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সঞ্চালয় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. আবদুল্লাহ, সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম, সাবেক সহসভাপতি কবি জাকির আবু জাফর।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিকতার ক্ষেত্রে ফেনীর ঐতিহ্য ধরে রাখতে হলে নতুনদের পেশায় আসার সুযোগ তৈরিতে অগ্রজদের ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ঢাকায় ফেনীর সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংগঠন, ফোরাম- এসবের উদ্দেশ্যই হচ্ছে পারস্পরকে স্ব স্ব ক্ষেত্রে সহযোগিতা করা। তিনি ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য কল্যাণ ফান্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ফান্ডের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে। তিনি ফেনীর ঐতিহ্য ধরে রাখতে জাতীয় পর্যায়ে সাংবাদিক নেতৃত্ব দেয়ার প্রতিও জোর দেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর