1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আজ দুপুরে বিএনপির সমাবেশ নয়াপল্টন-প্রধান অতিথি তারেক রহমান

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার পঠিত

নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ (৭ আগস্ট) সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। এতে তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এদিকে সমাবেশের ঘোষণার পর মঙ্গলবার রাতেই নয়াপল্টনে মঞ্চ তৈরি শুরু করে দলটি। জানা গেছে, তারেক রহমান ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।

সমাবেশে সাধারণ জনগণসহ বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

মুক্তির পর খালেদা জিয়াকে শুভেচ্ছা মির্জা ফখরুলের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পর রাতেই তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  এসময় খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

বঙ্গভবনের উপ-প্রেস সচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ আগস্ট) তার মুক্তির তথ্য জানানো হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর