1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের উল্লাস

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কোটা সংস্কার দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সোমবার (৫ আগস্ট) দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে দেশবাসী বিজয় উল্লাস শুরু করেন। তারই ধারাবাহিকতায় এবার বিজয় উল্লাস করছে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হতে থাকে দলটির কয়েক হাজার নেতাকর্মী। এসময় শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে শোনা যায়।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে থেকে খণ্ড খণ্ড মিছিল যেতে থাকে দলের নয়াপল্টনের কার্যালয়ের দিকে। ছাত্রদল-যুবদল, মহিলা দল, কৃষক দলের নেতাকর্মীদের একে-অপরের সঙ্গে কোলোকুলি করতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনা দেশবাসীকে গত ১৫ বছর অনেক নির্যাতন করেছেন। আজ নিজেই দেশবাসীর আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

গত ১৮ জুলাই বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। ওইদিন দলটির কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। এরপর গতকাল শেখ হাসিনা দেশ ত্যাগ করলে দলটির কয়েকজন নেতা গিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।

আজ বেলা ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর