1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সংখ্যালঘু ও কারো জান মালের ক্ষতি না করার আহ্বান মাওলানা আজহারীর

ধর্ম ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার পঠিত

ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের জেরে পতন ঘটেছে দীর্ঘ দিনের স্বৈরাচার সরকারের। সরকার পতনের খবরেই উচ্ছ্বাসে ভেসেছেন দেশের আপমর জনতা। আল্লাহর শুকরিয়া আদায় করেছেন মালয়েশিয়া প্রবাসী জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তবে এই বিজয় উদযাপনে সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সংখ্যালঘুরা যেন কোনোভাবে আহত না হয়, তা নিশ্চিত করার প্রতি জোর দিতে বলেছেন তিনি।

আজ (৫ আগস্ট) সোমবার একাধিক ফেসবুক পোস্ট করেছেন তিনি। প্রথমে এক পোস্টে তিনি বলেন, আলহামদুলিল্লাহ!
জুলুম কখনো চিরস্থায়ী হয় না।

পরবর্তী এক পোস্টে তরুণদের প্রতি এক আহ্বানে তিনি বলেন

প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগনের প্রতি আকুল আবেদন—
দয়া করে কেউ আইন হাতে তুলে নিবেন না, কারও জান-মালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় কোন সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না। রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না। সংখ্যালঘু ভাইবোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন।

তিনি বলেন, আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে।

তিনি বলেন, আপনারা স্মার্ট যোদ্ধা! জেন জি! সুপার হিরো! আপনাদের থেকে কোন ধরনের অরাজকতা মানায় না। বাংলাদেশ আপনার। আপনাকেই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

পরবর্তীতে আরেক পোস্টে তিনি বলেন, সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখুন! সজাগ পাহারা দিন। দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র নস্যাত করে দিন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর