1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পেছনে লুকিয়ে না থেকে প্রকাশ্যে রাজনৈতিক প্রক্রিয়ায় আসুন-ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০২ বার পঠিত

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় গতকাল শনিবার হামলার ঘটনা ঘটে। এরপর শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাত ৫টার দিকে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে তিনি বলেছেন, যারা অপরিণামদর্শী ঘোষণা দিয়ে এত প্রাণহানি করিয়েছেন। দায় কিন্তু নিতেই হবে।

পোস্টে শিক্ষামন্ত্রী লেখেন, ‘অরাজকতা, হত্যাযজ্ঞ, ধ্বংস, আর ত্রাসের মাধ্যমে দাবি পূরণ নয়, নৈরাজ্যের জয় হয়। আমরা কেউ নৈরাজ্য চাই না। এই বাংলাদেশ উদ্ভাবন, সৃষ্টি আর সৃজনশীলতার ক্ষেত্র হোক। হত্যা, রাহাজানি, গুপ্ত হত্যার মাধ্যমে, ইস্যুর পেছনে লুকিয়ে থেকে ক্ষমতার স্বপ্ন যারা দেখছেন, অনুরোধ, আপনারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রকাশ্যে আসুন।

তিনি আরও লেখেন, ‘দায় কিন্তু নিতেই হবে, যারা অপরিণামদর্শী ঘোষণা দিয়ে এত প্রাণহানি করিয়েছেন। আসুন সংঘাত নয় শান্তি প্রতিষ্ঠা করি, সংঘাতে সংঘাতে আরও মায়ের কোল খালি হবে।’

এদিকে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালিয়ে মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়। জানা যায়, চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর