1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে শোক মিছিল অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার পঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদেরকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় শোক দিবস -২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শোক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট শনিবার সকালে সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়ের নেতৃত্বে শোক মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন, কোটা আন্দোলনে সাধারণ ছাত্রদের কাঁধে ভর করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। জননেত্রী শেখ হাসিনা সকল দাবি মেনে নেয়ার পরও জ্বালাও পোড়াও হত্যা চলমান আছে। আজ দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় কাজিপুরের নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিটি মসজিদ মাদ্রাসায় দোয়া ও মোনাজাত কর্মসূচি অনুযায়ী পালনের পরামর্শ দেয়া হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর