1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কোপার সেরা দলে আর্জেন্টিনার পাঁচ, ব্রাজিলের এক

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত

কোপা আমেরিকার সবশেষ আসরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আসরের সেরা দলেও তাই আর্জেন্টাইনদের ছড়াছড়ি। লিওনেল মেসির দল থেকে জায়গা পেয়েছেন পাঁচজন, বিপরীতে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আছেন মাত্র একজন।  

গত ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলে কোপা আমেরিকার ৪৮তম আসর। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়া এই আসরে অংশ নেয় ১৬টি দল। ৩২ ম্যাচের টুর্নামেন্টে ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে রেকর্ড ষোড়শবার মহাদেশসেরার ট্রফি জেতে আর্জেন্টিনা।

ফাইনালের দুই সপ্তাহ পর টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে কোপা আমেরিকা। এতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাঁচজনের পাশাপাশি রানার্সআপ কলম্বিয়ার রয়েছেন দুজন। এ ছাড়া ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের আছেন একজন করে।

২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশের গোলকিপার হিসেবে জায়গা করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন এমি। টুর্নামেন্টসেরা গোলকিপারের স্বীকৃতিও পেয়েছেন তিনি।

চারজন খেলোয়াড় দিয়ে সাজানো রক্ষণে আছেন চার দলের চার তারকা।তারা হলেন- কলম্বিয়ার ডেভিনসন সানচেজ, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি, কানাডার অ্যালিস্টার জনস্টন ও আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো।

মাঝমাঠের খেলোয়াড় হিসেবে আছেন তিন দলের তিনজন- কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, উরুগুয়ের মানুয়েল উগার্তে ও আর্জেন্টিনার রদ্রিগো ডি পল। তাদের মধ্যে রদ্রিগেজ ১ গোল ও ৬ অ্যাসিস্ট করে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন।

আক্রমণভাগে তিনজনের মধ্যে লিওনেল মেসি থাকছেন সেটা নিশ্চিতই ছিল। আর্জেন্টিনার বাকি একজন হিসেবে আছেন আসরের গোল্ডেন বুট জেতা লাওতারো মার্টিনেজ। মেসি গোল করেছেন একটি, লাওতারোর গোল ৫টি। আক্রমণে একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে আছেন রাফিনিয়া।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর