1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

২ এপিবিএন হাতে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার ১

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৫৪ বার পঠিত
ময়মনসিংহের পাগলা থানার মোঃ জহিরুল ইসলামের ব্যক্তিগত রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল YAMAHA কোম্পানীর FZS-V3 Dluxe, গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ দুপুর ২টায় গফরগাঁও থানাধীন জামতলার মোড় রাস্তার উপর থেকে চুরি হয়। সে জাতীয় জরুরী সেবা “৯৯৯” এ চুরির বিষয়টি জানানোর পর তাদের পরামর্শে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২এপিবিএন) এর সহায়তা চায়।
২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত জিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল এবং বিবাদী ১। মোঃ ফরহাদ মিয়া@ মেহেদী(২৯), পিতা- মোঃ সুলতান উদ্দিন, মাতা- মোছাঃ ফরিদা আক্তার, সাং-পালাহার, ১নং ওয়ার্ড, পোষ্ট- মুসুল্লি, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহের সন্ধান পেলে ২-এপিবিএন এর সাইবার ক্রাইম সেল কর্তৃক হ্যানী ট্র্যাপের কৌশল তৈরি করলে বিবাদী উক্ত জালে ধরা পড়ে।
১৫ জুলাই ২০২৪ তারিখ ২-এপিবএিন এর এসআই(নিঃ)/মোঃ রবিউল আউয়াল এর নেতৃত্বে একটি অভিযানিক দল মুক্তাগাছা থানাধীন চৌরাঙ্গীর মোড়ে অভিযান পরিচালনা করে বিবাদী মোঃ ফরহাদ মিয়া@ মেহেদী(২৯)’র দখল হতে বাদীর বর্ণিত মোটরসাইকেলটি বিকাল ৬ টার সময় উদ্ধার করে। ২-এপিবিএন এর এসআই(নিঃ)/মোঃ রবিউল আউয়াল বিবাদীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং ঘটনার দিন বাদীর বর্ণিত মোটরসাইকেলটি চুরি করে মর্মে উপস্থিত সাক্ষীদের সামনে স্বীকার করে।
তার শরীর তল্লাশি করে তার হেফাজত হতে ০৫ (পাঁচ)টি বিভিন্ন মডেলের সচল মোবাইল ও ০৮(আট) টি বিভিন্ন কোম্পানির সীম জব্দ করে। বাদী সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মোটরসাইকেলটি সনাক্ত করে। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-১১, তারিখ-১৬/৭/২০২৪ খ্রিঃ, ধারা- পেনাল কোডের ৩৭৯-৪১১ ধারায় নিয়মিত মামলা রুজু করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর