1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা অনুষ্ঠিত

খলিলুর রহমান, ভালুকা (ময়মনসিংহ):
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় কোঠা বিরোধী আন্দোলনের নামে বীরমুক্তিযোদ্ধাদের কুটুক্তি করার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত। ১৫ জুলাই সোমবার সন্ধা ৭টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভালুকা পৌর শাখা এই সভার আয়োজন করে।

চলমান কোঠা বিরোধী আন্দোলনের নামে বীরমুক্তিযোদ্ধা তাদের পরিবার পরিবারের সদস্যদের কটুক্তি, অবমাননা, বাংলাদেশের পতাকা পদধূলিত করণ ও নৈরাজ্য সৃষ্টিকরা সহ নানা অপতৎপরতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভালুকা পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি খালেক মাহমুদ এর সভাপতিত্বে ও পৌর শাখার সাধারণ সম্পাদক কে.বি.এম তারেকুজ্জামান মিষ্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদা সুলতানা মুন্নি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভালুকা উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান তালুকদার, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকাদার, বীরমুক্তিযোদ্ধা আমিন উল্যাহ খান, মুক্তিযোদ্ধা সন্তান প্রভাষক আবু জাফর আহমেদ, জহির রায়হান, আক্তারুজ্জামান, জেনিয়া সিনথিয়া লিজা, নজিবুল হোসাইন চৌধুরী নেভি, জাকির হোসেন অপু, কবির সিকদার, মোঃ সোহেল, বোরহান উদ্দিন ও জুনায়েত রনি প্রমুখ।

আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভালুকা উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান তালুকদার জানান, আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও সোচ্চার হওয়ার লক্ষ্যে আগামী ১৮ তারিখ সকালে ভালুকায় বিক্ষোভ সমাবেশ করবে যৌথভাবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভালুকা উপজেলা ও পৌর শাখা।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর