1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গ্রামীণ নারীদের বিমাসুবিধা দেবে ব্র্যাক ব্যাংক ও মেটলাইফ আর্থিক অন্তর্ভুক্তি 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রামীণ নারীদের বিনামূল্যে মাইক্রো ডিপোজিট ইন্স্যুরেন্স সুবিধা দেওয়ার লক্ষ্যে মেটলাইফের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক ‘তারা’। গেটস ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তহবিলের মাধ্যমে এই উদ্যোগটি পরিচালনা করা হবে, যার লক্ষ্য হলো বাংলাদেশের গ্রামীণ নারীদের আর্থিক অন্তর্ভুক্তি এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা।

এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হলো গ্রামীণ নারীদের মাঝে বিমার প্রয়োজনীয়তা সৃষ্টির পাশাপাশি তাঁদের মাঝে স্বাস্থ্য-সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা। এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৫ হাজারেরও বেশি ‘তারা’ গ্রাহকদের বিমাসুবিধা দেওয়া হবে।

০৯ জুলাই ২০২৪ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে মেটলাইফের সাথে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে মেটলাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ব্যাংকাসুরেন্স মুহাম্মাদ আসিফ শামছ, কি-অ্যাকাউন্ট ম্যানেজার অব ব্যাংকাসুরেন্স কাজী সাঈদ ফারুকী এবং ব্যাংকাসুরেন্স ম্যানেজার শাহরিয়ার কবির। অপরদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব ‘তারা’, আগামী, প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্ট মেহরুবা রেজা, হেড অব এসএমই লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মাহবুবুর রহমান, হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস মোহাম্মদ জাকিরুল ইসলাম।

এই উদ্যোগটি গেটস ফাউন্ডেশনের ‘অ্যাকসেস টু ফাইন্যান্স ফর উইমেন’ এজেন্ডার অংশ। এই এজেন্ডার লক্ষ্য হলো অধিকতর আর্থিক নিরাপত্তাসহ নারীদের ক্ষমতায়ন করা, তাঁদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো, যাতে করে তাঁদের পরিবার এবং সমাজের সুস্বাস্থ্য নিশ্চিত হয়।

আর্থিক অন্তর্ভুক্তি এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের যে প্রতিশ্রুতি রয়েছে, তা গেটস ফাউন্ডেশনের এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ। এভাবে গ্রাহকদের সুরক্ষায় ব্র্যাক ব্যাংক কাজ করে যাবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর