1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ‘বিজনেস এক্সপ্লোর সামিট -২০২৪’ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

মিনিস্টার -মাইওয়ান গ্রুপের আয়োজনে ‘বিজনেস এক্সপ্লোর সামিট -২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই জুলাই) ময়মনসিংহ ত্রিশালস্থ মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লি: এর নিজস্ব ফ্যাক্টরিতে দিনব্যাপী এই বিজনেস সামিটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিগত ছয় মাসের বিক্রয়, বিক্রয়োত্তর সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে পর্যালোচনা করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ রাজ্জাক খান রাজ, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, উপদেষ্টা জনাব হাজী গোলাম মোস্তফা খান,নবনিযুক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লি ‍এর ফ্যাক্টরি চিফ ইঞ্জি: মতিউর রহমান, পরিচালক (ফ্যাক্টরি) ইঞ্জি: মনিরুল হাসান স্বপন, ক্রেডিট রিকভারি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্সের বিভাগের পরিচালক মো: আওরংজেব মাহবুব পিপিএম (অব. এডি. ডিআইজি), শো-রুম বিভাগের পরিচালক জনাব মাহমুদুর রহমান খান, বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ড. সাখাওয়াৎ হোসেন, ডিলার বিভাগের পরিচালক জনাব শরফুদ্দিন আহমেদ রুহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সমগ্র দেশ থেকে আগত মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম ম্যানেজার এবং এর প্রতিনিধিগণ।
‘বিজনেস এক্সপ্লোর সামিট – ২০২৪’-এ মিনিস্টার – মাইওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ রাজ্জাক খান রাজ এবং ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এম এ রাজ্জাক খান রাজ তার বক্তব্যে বলেন, “মিনিস্টার-মাইওয়ান গ্রুপ সকলের নিরলস প্রচেষ্টায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। এতদূর আসার পিছনে পণ্য উৎপাদনে শতভাগ গুণগত মান বজায় রেখে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জন বড় ভূমিকা পালন করেছে। আমরা এই আস্থাকে ধরে রেখে দেশের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হতে চাই। শুধু তাই নয়, দেশের গন্ডি পেরিয়ে অচিরেই আমরা বিদেশের মাটিতে আমাদের পণ্য পৌঁছাতে রাত-দিন কাজ করছি। আপনাদেরকে সাথে নিয়েই আমরা বিশ্ব জয় করবো একদিন ইনশাল্লাহ।

এছাড়াও, মিনিস্টার – মাইওয়ান গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদের ভবিষৎ পরিকল্পনা এবং বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে শো-রুম বিভাগের সেরা বিক্রয়কর্মীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও মেডেল প্রদান করে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর