1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কোটা আন্দোলনের বিরুদ্ধে কাজিপুরে বিক্ষোভ মিছিল 

আব্দুস সোবহান চান,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
  • প্রকাশে সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯৪ বার পঠিত
মুক্তিযোদ্ধা কোটা বাতিলের নামে বর্তমান চলমান আন্দোলনে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্ছিত ও নির্যাতন, স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা-ষড়যন্ত্রের প্রতিবাদে কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই সোমবার সকাল এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জুরুল ইসলাম সিবন চাকলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি সরওয়ার্দী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ভুলু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সুমন প্রমূখ। অনুষ্ঠান শেষে বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শেষ হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর