1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পলাশপুর আইডিয়াল স্কুলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২১১ বার পঠিত

রাজধানীর কদমতলী থানা এলাকার পলাশপুর আইডিয়াল স্কুলে শিক্ষকের অবহেলায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ৬ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষার্থীর নাম রিয়ান। এ ঘটনায় ওই স্কুলের এক শিক্ষককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। নিহত স্কুল শিক্ষার্থী রিয়ানের বাবা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বাসিন্দা মোঃ ফারুক। তার মায়ের নাম আসমা বেগম। শনিআখরা পলাশপুর এলাকার পাঁচ নং রোডের ৪/১৯ নং হোল্ডিং এর আব্দুল মতিন এর বাড়ির ভাড়াটিয়া।

নিহত রিয়ানের বড় বোন একই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে প্রত্যক্ষদর্শী রিয়ানের বড় বোন সাদিয়া আক্তার জানান, স্কুলে কোন অনুষ্ঠান ছিল না এমনকি ঠিকমত ক্লাস হচ্ছিল না, জাকির স্যার নামক এক শিক্ষক আমার ভাইকে জাতীয় পতাকা টানানোর জন্য একটি লোহার রড দিয়ে বারান্দায় পাঠান, কিছুক্ষণ পর বিকট একটি শব্দ আসে এবং সেই সময় আমার ভাই জাকির স্যার জাকির স্যার বলে চিৎকার করে, কিন্তু এ সময় কোন শিক্ষক তারা সাহায্যে এগিয়ে আসেনি, কিছুক্ষণ পর কোন সাড়া শব্দ না পাওয়ায় আশেপাশের লোকজন এসে আমার ভাইকে উদ্ধার করে, প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরবর্তী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কদমতলী থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত ) হিরন্ময় বাঢ়ঢ়ী এ ঘটনায় স্কুলের দুজন শিক্ষক কে বিষয়টি তদন্তের জন্য থানায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর