1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
  • প্রকাশে সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পঠিত
কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের উল্লাপাড়া গ্ৰামের মৃত সেজাব উদ্দিন সরকারের পুত্র বীর মুক্তিযোদ্ধা কোব্বাদ সরকার  ১৪ জূলাই রবিবার সকালে এনায়েতপুর খাজা ইউনুস উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বার্ধক্য জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ঐদিন দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় সম্মাননা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ভারতে প্রশিক্ষণ গ্ৰহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরে দেশের পক্ষে বিভিন্ন স্থানে  সুসজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা কোব্বাদ সরকার কর্মজীবনে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করতেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর