1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরে সালিশের নামে জনসম্মুখে নারী নির্যাতন, গ্রেফতার ২ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল ফোন চুরির অপবাদে শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে সালিশকারকদের নির্দেশে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।
গত ৮ই জুলাই (সোমবার) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের হুমায়ুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, ৮ই জুলাই মহেশপুর গ্রামের হারুন মিয়ার মোবাইল চুরি হলে, চৌকিদার মহরম আলীর স্ত্রী শারমিনকে অপবাদ করে ঐ দিনই গ্রামের মাতব্বর ইসহাক মেম্বার (৩৮) ও হোসেন মেম্বার (৫০) এর নেতৃত্বে এলাকার জনগণের সামনে সালিশ ডাকেন। সালিশে শারমিন স্বীকারোক্তি না দেওয়াতে জনসম্মুখে পিটিয়ে পানি ঢেলে নির্যাতন করেন। উক্ত নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, থানা পুলিশের হস্তক্ষেপে বে-আইনি সালিশকারক ইসহাক ও হোসেন মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি (তদন্ত), হাসান জামিল জানান, নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রত্যক্ষ জড়িত দুই সালিশকারক (মেম্বার) কে ১৩ ই জুলাই (শনিবার) রাতে তাদের গ্রেফতার করে, ২-৩ জন অজ্ঞাতসহ মোট ৭ জনকে আসামি করে নির্যাতন ও বিশেষ ক্ষমতা আইনে নির্যাতিতা শারমিন বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর