1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁয় বাকিতে সিগারেট না দেয়ায় দোকানীকে মারপিটের অভিযোগ

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৮ বার পঠিত

নওগাঁর মান্দায় বাকিতে সিগারেট না দেওয়ায় চা দোকানীকে লোহার রড ও গাছের ডাল দিয়ে এলোপাথাড়ীভাবে মারপিটের অভিযোগ উঠেছে এক গরু ব্যবসায়ীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের পঞ্চমীতলা মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তি উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সাইদুর রহমান (৪০)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।

অন্যদিকে অভিযুক্ত একই গ্রামের মৃত মহির উদ্দিন সরদারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)। এঘটনায় ভুক্তভোগী সাইদুর রহমান শনিবার (১৩ জুলাই) মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে সাইদুরের দোকানে সিগারেট নিতে আসেন স্থানীয় আবু বক্কর সিদ্দিক। দোকানে তার আগের কিছু বাকি থাকায় এবং তার লেনদেন খারাপ হওয়ায় দোকানদার তার কাছে বাকিতে সিগারেট দিতে অনীহা জানায়। এসময় আবু বক্কর সিদ্দিক রাগান্বিত হয়ে দোকানদার সাইদুরকে গাছের ডাল এবং দোকানে থাকা একটি লোহার রড দিয়ে এলোপাথাড়ী ভাবে মারপিট করতে থাকে। পরবর্তীতে আবারো সে ওই দোকানীকে মারপিট করতে আসলে স্থানীয়রা ধাওয়া করলে তার ব্যবহৃত এপ্যাচি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যান তিনি।

ভুক্তভোগী চা দোকানী সাইদুর রহমান বলেন, আমি বাকিতে সিগারেট বিক্রি করতে অস্বীকৃতি জানানোর কারনে আমাকে অন্যায়ভাবে মারপিট করেছে আবু বক্কর। এসময় আমার দোকান ভাংচুর সহ দোকানের ক্যাশে থাকা টাকা লুটপাট হয়। আমি এর সুষ্ঠ বিচার চাই।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এবিষয়ে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর