1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে মাটিচাপায় নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পঠিত
ড্রেজার দিয়ে জমির মাটি কেটে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙে মাটিচাপা পড়ে দেলোয়ার হোসেন ও আলী মনছুর নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের পূর্ব পাশের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলিয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও আলী মনছুর একই এলাকার আসাদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, ফসলের মাঠে ড্রেজারে মাটি কেটে পুকুর খনন কাজ করার সময় পুকুরের পাড় ভেঙে তিনজন শ্রমিক মাটিচাপা পড়ে। আতিকুল ইসলাম নামে একজন শ্রমিক প্রাণে বাঁচলেও বাকি দুজন নিখোঁজ হন।
সরাইল ফায়ার স্টেশনের ইনচার্জ রিয়াজ মোহাম্মদ জানান, ইউএনও স্যার জানানোর পর রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। আজ সকালে ডুবুরির সহায়তায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত চলছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর