1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১১২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকশাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ৭ জুলাই দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কসবা থানার ওসি রাজু আহমেদ। 
নিহতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ (২৫), একই এলাকার বাপ্পি (২৬)। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মহাসড়কে চারলেন সড়ক নির্মাণ কাজের জন্য সকাল থেকে সড়কের দুইপাশে গাছ কাটার কাজ চলছে। দুপুরে কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
কসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর