1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চাঁদাদাবি করায় আখাউড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার৷ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাদাবি ও মারধরের অভিযোগে দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলায় বৃহস্পতিবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে জেলার কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় চাঁদাদাবির অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দায়ের হওয়া এ অভিযোগটি শুক্রবার সন্ধ্যা নাগাদ থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
আখাউড়া থানায় দায়ের হওয়া মামলায় মোঃ মুজিবুর রহমান শাহীন অভিযোগ করেন, তার ব্যক্তি মালিকানার পুকুরের দখল ছেড়ে দিতে বলায় বৃহস্পতিবার বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যরা হামলা করে। এমনকি তারা ৫০ লাখ টাকা চাঁদাদাবি করে।
তবে কামাল ভূইয়ার এক ছেলেসহ পরিবারের লোকজনের অভিযোগ, সামাজিক ও রাজনৈতিক ফায়দা নিতে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ধরণের কোনো ঘটনাই ঘটেনি। বিষয়টি তারা আইনগতভাবে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে কসবা থানায় দায়ের করা অভিযোগে ইমামপাড়া এলাকার মোঃ শাহাদাৎ হোসেন উল্লেখ করেন, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যরা গত ৩ জুলাই ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। উপজেলার মরা পুকুর পাড় এলাকায় একটি জায়গা কেনাকে কেন্দ্র করে তার কাছে এ চাঁদা দাবি করা হয়।
অবশ্য শফিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শাহাদাৎ আমার এক ভাইকে ম্যানেজ করে কয়েকদিন আগে উল্টা আমার উপর হামলা করায়। এতে আরেকজন আহত হয়। এ ঘটনা থেকে বাঁচতে শাহাদাৎ থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর