1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাগেরহাটে লবণ পানিতে বোরোর ক্ষতি

মনিরুল হক, বাগেরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২১৪ বার পঠিত

লবণ পানির কারণে বাগেরহাটের চিতলমারীতে চাষিদের ক্ষেতের শত একর বোরো ফসল নষ্ট হবার উপক্রম। ফলে চাষিদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। স্থানীয় বোরো চাষিদের সাথে কথা বলে জানা গেছে, চিতলমারী সদর ইউনিয়নে অবস্থিত চিত্রাপাড়ের মিনি সুন্দরবনের আশপাশের বিল ও চিংড়ি ঘেরের জমিতে ব্যাপকভাবে বোরো আবাদ করা হয়েছে। বিগত বছরে এখানকার জমিতে বা¤পার ফসল হলেও এ বছর লবণ পানির প্রভাবে শত শত একর জমির ফসল নষ্ট হতে চলেছে।যার ফলে চাষিরা এখন দিশেহারা।

চাষিরা ফসল রক্ষার জন্য নানা ধরনের বালাই নাশক ¯েপ্র করছেন। কিন্তু এতে সুফল মিলবে কি-না সে ব্যাপরে সন্দিহান। উপজেলার শ্রীরামপুর গ্রামের চাষি গোপাল বালা জানান, তিনি ৩ একর জমিতে বোরো আবাদ করেছেন। এ ছাড়া একই গ্রামের বিমল বালা ২ একর, বঙ্কিক বিশ্বাস ২ একর ও পাড়ডুমুরিয়া গ্রামের পরিতোষ হালদার ২ একরসহ অসংখ্য চাষিরা জমি আবাদ করেছেন। কিন্তু এখন তাদের জমির ফসল অতিরিক্ত লবণের কারণে রাতারাতি নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য শেখ কিসমত হোসেন জানান, প্রতি বছর একশ্রেণির প্রভাবশালী নিজেদের স্বার্থে স্লুইচগেট দিয়ে লবণ পানি বিলে ঢুকানের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিষয়টি নজরে এনে পদক্ষেপ নেওয়া দরকার। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ জানান, যে সব এলাকায় চাষিদের জমিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তিনি সরেজমিন ঘুরে দখেছেন। খালের চেয়ে ঘেরে লবণাক্ততা বেশি ও লাল কেঁচোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ জমিতে খালের পানি সেচ ও কীটনাশক ¯েপ্র করতে পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর