1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পরীক্ষার কেন্দ্রে নকল বন্ধের কঠোর হুশিয়ারি এমপি আবুল কালাম আজাদ

দেবিদ্বার ( কুমিল্লা) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১২০ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বারে পরীক্ষার কেন্দ্রে নকল বন্ধের কঠোর হুশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২ টার দিকে জাফরগঞ্জের গঙ্গামণ্ডল রাজ ইনষ্টিটিউশানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি আরও বলেন, যদি কোন শিক্ষক বা অন্য কেউ নকল করতে সহযোগিতা করেন প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধের কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তবে কেন্দ্র ঘুরে জানতে পেরেছি কিছু ত্রুটিআছে, অনেকে ডিভাইসের মাধ্যমে নকল করার চেষ্টা করছে সেটাও যাতে না চলে সে দিকে খেয়াল রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কোনো অবস্থাতেই নকল করে পাশ করা যাবে না। আমাদের একটি মেধাবি ও দক্ষ জনশক্তি দরকার, যেটি বঙ্গবন্ধু ও আজকের মাননীয় প্রধানমন্ত্রীর র্দীঘদিনের একটি লালিত স্বপ্ন। সে স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে সকল শিক্ষক সমাজকেও এগিয়ে আসতে হবে। শিক্ষকরাই পারেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ উপহার দিতে। সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেছেন। যা গত অর্থবছরের চেয়েও ৬ হাজার ৫৪৭ কোটি বেশি।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন। কারণ আপনাদের প্রচেষ্টার মাধ্যমে একটি আগামীর সুন্দর মেধাবী বাংলাদেশ গড়ে উঠবে। এর আগে তিনি রাজামেহার ও ধামতি এলাকায় দুটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ।

পরিদর্শন চলাকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম শামীম, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদ হাসান প্রমুখ। প্রসঙ্গত, দেবিদ্বার উপজেলায় ২০২৪ সালে মোট ১০টি কেন্দ্রে ৩হাজার ২৯৭ জন এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম পরীক্ষার্থী অংশ নিয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর