1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২ এপিবিএন ৩৩ টি মোবাইল ও বিকাশে ভুলে চলে যাওয়া ১,৩৬,৭২০ টাকা ১ টি হ্যাক হওয়া ইমো আইডি উদ্ধার করেছে

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর নির্দেশে অত্র ব্যাটালিয়নের সাইবার সেল দেশের বিভিন্ন থানা,

উত্তরা,ডেমরা,গোয়াইনঘাট সহ অন্যান্ন থানার মোবাইল হারানোর জিডির কপিসমূহ সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার টিম ৩৩ টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ/নগদ/রকেট একাউন্ট হতে ভুলক্রমে চলে যাওয়া ১,৩৬,৭২০/- টাকা এবং হ্যাক হওয়া ০১ টি ইমো আইডি উদ্ধার করে। আজ ৫ মার্চ ২০২৪ তারিখ ২এপিবিএন মুক্তাগাছা সাইবার চত্বরে

অধিনায়ক নিজ হাতে প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করে। এ সময় পুলিশ পরিদর্শক অপারেশন্স শাখা, ইন্টেলিজেন্স শাখা, এ্যাডজুটেন্ট, সাইবার টিম (মেটা-১/২/৩) এর টিম লিডার এসআই(নিঃ)গণ এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই(নিঃ) প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২৩ সালে ২ এপিবিএন,মুক্তাগাছা,ময়মনসিংহ কর্তৃক জিডি মূলে সর্বমোট ২৩৮ টি হারানো মোবাইল, ভুলক্রমে নগদ/বিকাশ/ রকেট ও ব্যাংক একাউন্টে চলে যাওয়া ৪,০৫,০৩৫/- (চার লক্ষ পাঁচ হাজার পয়ত্রিশ)টাকা এবং ৩ টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার ও ১ টি হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ আইডি উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর