1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে – নওগাঁয় সাবেক সংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১০১ বার পঠিত

খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই দেশের গণতন্ত্রের মুক্তি’পাবে উল্লেখ করে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তি করে সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সাবেক প্রধানমন্ত্রী, বিএন‌পি চেয়ারপার্সন দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে বেগম খালেদা জিয়াকে বিভিন্ন শর্তের বেড়াজালে গৃহবন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এখন গণদাবি।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, দেশনেত্রীকে মুক্তি দেয়া হোক। বাজেটের নামে সাধারণ মানুষকে করের বোঝায় চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ শান্তিতে জীবন-যাপন করুক।

বিক্ষোভ সমাবেশে নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু,এসএম রেজাউল ইসলাম রেজু,আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন,শফিউল আজম (ভিপি) রানা, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা সহ অন্যান্যরা।

এসময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

সভায় বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হোন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর