1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁর মান্দায় অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

নওগার মান্দায় অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার সতীহাটে একতা প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় একতা প্রতিরোধ কমিটির সভাপতি আফাজ উদ্দিন মুন্সি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কমরেড সেকেন্দার আলী,বিশিষ্ট ধান ব্যাবসায়ী হুমায়ন কবির মঞ্জু এবং মহসীন আলী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, কমরেড আবুল হোসেন, বুলবুল আহম্মেদ,আব্দুল কুদ্দুস,বাবুল হোসেন,নাহিদ হোসেন এবং মোসলেম আলী প্রমূখ।

বক্তারা বলেন,গত ২৫ জুন (মঙ্গলবার) বিকেলে উপজেলার সতীহাটের ইজারাদার কর্তৃক বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মন্ডলকে লাঞ্চিত করার বিচার ও নির্ধারিত টোলহারে টোল আদায়ের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এর সুরাহা না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, সিপিবি মান্দা উপজেলা শাখা মান্দার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ সভা-সমাবেশ,স্মারকলিপি প্রদানসহ লড়াই সংগ্রাম করে আসছে। এরই ধারবাহিকতায় সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় এবং সরকারি টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙ্গানোর দাবীতে গত ২০১৬ এ সালে কমিটি গঠিত হয়। সেসময় থেকে অধ্যবধি তারা অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর