1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বাসরোধ করে কন্যাশিশুকে হত্যা করলো মা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সদরে ৬ মাস বয়সী এক কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বপ্না বেগম নামে এক মা। সোমবার (১ জুলাই) রাতে একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সাথে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে এদিন থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বপ্না বেগম স্বীকার করেন।
স্বপ্না বেগম জানান, চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে কাপড় চাপা দেয়া হয়। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী মরদেহটি বাড়ির পাশের খালে রেখে আসেন৷
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আকটকৃত বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে৷
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর