1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতায় আনসার ও পুলিশ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

ওয়ালটন চতুর্থ জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতা-২০২৪ আজ সোমবার (০১ জুলাই, ২০২৪) শেষ হয়েছে। এবারের আসরে পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ও নারী বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে।

সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে জিদান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই মাঠে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ২-০ সেটে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। নারী বিভাগে পরাণ মকদুম ও পুরুষ বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়।

উভয় বিভাগের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস), বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা (পিপিএম-সেবা) ও সহ-সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির।

এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো. ওবায়দুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) আমানউল্লাহ ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১৪টি দল অংশ নেয়। পুরুষ বিভাগের ‘ক’ গ্রুপে ছিল বাংলাদেশ পুলিশ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, ফিরোজ স্মৃতি সংসদ ও জিদান স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে ছিল বাংলাদেশ আনসার, তোতা স্পোর্টিং ক্লাব, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
নারী বিভাগের ‘ক’ গ্রুপে ছিল বাংলাদেশ আনসার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জেবি স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে ছিল বাংলাদেশ পুলিশ, পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব ও জামালপুল জেলা ক্রীড়া সংস্থা।

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ছিল ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর