1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২ এপিবিএন এর অভিযানে ৬০ টি মোবাইল, বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা, হ্যাক ফেসবুক একাউন্ট উদ্ধার

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৭০ বার পঠিত
 ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২এপিবিএন) মুক্তাগাছা ময়মনসিংহ, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল হারানো সংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে ২ এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম সর্বমোট ৬০ টি মোবাইল ফোন ও  বিকাশে ভুলক্রমে চলে যাওয়া মোট  ২,২৬,৩৬০/-টাকা, একটি হ্যাক হয়ে যাওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করে।
উদ্ধার হওয়া মোবাইল,বিকাশের টাকা ও হ্যাক ফেসবুক একাউন্ট আজ ১ জুলাই ২০২৪ তারিখ বান্দরবান হতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের নিকট হতে মালিকগণ গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ) এ এস এম সামছুদ্দিন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই কামরুল হাসান ও এএসআই রবিউল করিম সিকদার এবং ইন্টেলিজেন্স উইং এর ইনচার্জ এএসআই নুর আলমসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর