1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহের চাঞ্চল্যকর ইদ্রিস আলী হত্যার প্রধান আসামি র‍্যাব-১৪ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে গ্রেফতার

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল থানাধীন ৮নং সিংহরাইল ইউনিয়নের কোণাডাংগর গ্রামস্থ বাদী ও আসামিরা পরস্পর বসবাস করতো। জমি-জমা সংক্রান্তে বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার কারণে আসামিরা বাদীর পরিবারের লোকজনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২১ জুন ২০২৪ তারিখ সকাল ৯:৩০ সময় বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে রামদা, দা, লোহার রড ও বাঁশের লাঠি দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়িতে আক্রমণ চালায়। ১নং আসামী মোঃ সোহরাব উদ্দিন বাবলু অন্যান্য আসামীদেরকে হুকুম দিলে ০৭ নং আসামী রাজন মিয়া (২৭) খুন করার উদ্দেশ্যে রামদা দিয়ে বাদীকে সজোরে আঘাত করে।
একপর্যায়ে, বাদী মোঃ বদিউল আলম বাদল (৪৫) দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়। ঐ সময় বাদীর বড় ভাই ও ভাইবৌ এগিয়ে আসলে বিবাদীরা বাদীর বড় ভাইকে এলোপাথাড়ি পেটায় এবং ভাইবৌকে শ্লীলতাহানি করে। তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।
একই দিনে সকাল অনুমান ১১:৩০ সময়  বাদীর অপর ভাই মোঃ ইদ্রিস আলী (৫৫) বাজার করে বাড়ীতে আসার সময় আসামীরা তার পথরোধ করে চর্তুদিক হতে ঘেরাও করে অতর্কিতভাবে হামলা শুরু করে। একপর্যায়ে, ২নং আসামী সবুজ মিয়া তার কোমরে থাকা গামছা দিয়ে গলায় পেঁচিয়ে টানাহেচড়া শুরু করে এবং ১ নং আসামী মোঃ সোহরাব উদ্দিন @ বাবলু হত্যার উদ্দেশ্যে বাদীর বড় ভাই ইদ্রিস আলীর অন্ডকোষ চেপে ধরে। এছাড়াও অন্যান্য আসামীরা তাদের কাছে থাকা লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়িভাবে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এমন কর্মকান্ড দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। ঘটনার পরপরই আশপাশের লোকজন মোঃ ইদ্রিস আলীর অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ময়মনসিংহের নান্দাইল থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের ছোট ভাই মো: বদিউল আলম বাদল (৪৫), পিতাঃ মৃত মফিজ উদ্দিন, সাং- সিংরইল কোনাডাংগর, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ বাদী হয়ে ১৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলো।
বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র‍্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাঃ জাহিদ হাসান ও র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এমজে সোহেল এর নেতৃত্বে একটি যৌথাভিযানিক দল ইং ২৮/০৬/২০২৪ তারিখ দুপুর অনুমান ১২:৩০ সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রীজের নিচে নারায়ণগঞ্জ টু যাত্রাবাড়ী রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইদ্রিস আলী (৫৫) হত্যার মূলহোতা এজাহারনামীয় ১নং পলাতক আসামি ১। মোঃ সোহরাব উদ্দিন @ বাবলু (৫৫), পিতা-মৃত আঃ রহিম, সাং-সিংরইল কোণাডাংগর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম  হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী উল্লিখিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ধৃত আসামিকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর