1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাজার সিন্ডিকেট ধ্বংসের দায়িত্ব সরকারকেই নিতে হবেঃ হাসানুল হক ইনু

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বাজার সিন্ডিকেট ধ্বংসের দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। সোমবার (৪ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর গণকপাড়া জয় বাংলা চত্বরে জাতীয় যুব জোটের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, বিএনপি-জামায়াত জনগণের দুঃখ-কষ্টকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে। তবে বিএনপি-জামায়াতের কাছে সংকট সমাধানের কোনো প্রস্তাব নেই। বিএনপি আন্দোলনের নামে যা করছে তার ভেতরে গণতন্ত্র নেই।
বিএনপি-জামায়াত ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝে না। তাই দেশের যুব সমাজকে দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে হবে। এর পাশাপাশি বাংলাদেশের চিরশত্রু মৌলবাদী-জঙ্গিবাদী-তালেবানী শক্তি ও তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতের ক্ষমতা দখলের রাজনীতিও মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে দেশের জনগণ এখন দুঃখ-কষ্টে আছে। সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজার সিন্ডিকেট কারসাজি করছে। তাই কোনো অজুহাত না দেখিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার সিন্ডিকেট ধ্বংস করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

এ সময় সমাবেশ থেকে ইনু বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান। না হলে বেকার ভাতা দেওয়ার কথা উল্লেখ করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করার জোরালো দাবি জানান।

যুব সমাবেশের যুব জোটের সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফুল কবির স্বপন। এ ছাড়া জাসদ কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর