1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন সেবাপণ্য

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন সেবাপণ্য “এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন”। দেশের তরুণ সমাজ যারা ফ্রিল্যান্সিং করেন তাদেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সহজে দেশে আনার সুযোগ করে দিতে, তথ্য প্রযুক্তি খাতের সৃজনশীল উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করতে সোশ্যাল ইসলামী ব্যাংক “এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন” নামে নতুন এই সেবাপণ্য চালু করলো। ০৩ মার্চ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নতুন এই সেবাপণ্যটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যব¯’াপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল এডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপ¯ি’ত ছিলেন। এছাড়াও ব্যাংকের আ লিক প্রধানগণ, শাখা ব্যব¯’াপকবৃন্দ ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক ইতিমধ্যে গণমানুষের ব্যাংক হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেছে। গণমানুষের এই ব্যাংক সবসময় মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখেই সেবাপণ্য প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আমরা এবার ফ্রিল্যান্সিং পেশায় যুক্তদের জন্য চালু করছি “এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন”। এই হিসাবধারী অন্যান্য হিসাবের তুলনায় ০.৫০ শতাংশ বেশি মুনাফা পাবেন এবং আয়ের ৩৫ শতাংশ হিসাবধারীর এক্সপোর্টারস রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন। আইটি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করার জন্য ব্যাংক থেকে তিনি ইআরকিউ অ্যাকাউন্টের ব্যালেন্সের সর্বো”চ ৯০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ সুবিধা নিতে পারবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর