1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২২ বার পঠিত

সাফল্যের অগ্রযাত্রার ধারাবাহিকতায় সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখাটির শুভ দ্বারোদঘাটন করেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আলমগীর জাহান। সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক মোসাম্মৎ সাহিদা বেগম; নারায়ণঞ্জ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান এবং জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা বলেন, বাংলার ঐতিহ্যকে ধারণ করে ১৯৫৯ সাল থেকে গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে পূবালী ব্যাংক। গ্রাহক সেবা বৃদ্ধির জন্য এবং ব্যাংকের আধুনিক সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসি’র ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নব সাজে সজ্জিত করা হয়েছে। তিনি শাখার প্রাত্যহিক কার্যক্রমের সুষম সমন্বয়ের মাধ্যমে কাজের গতি বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য সকল কর্মকর্তার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যাংকের উর্ধতন নির্বাহীবৃন্দ,সম্মানিত গ্রাহকবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর