1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডিবিসির সাংবাদিককে মারধর ঘটনায় ৩ জন রিমান্ডে, ৫ জন কারাগারে।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত

ডিবিসি টিভি নিউজের দুই সংবাদকর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ঠিকাদারি প্রতিষ্ঠানের আটজনের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে দিয়ে বাকিদের কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ বুধবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার সবাইকে পাঁচদিনের জন্য হেফাজতে চেয়েছিলেন।

তবে বিচারক ভিক্টর ট্রেডিং কর্পোরেশনের মালিক কাওছার ভূঁইয়া (৪২) কর্মী মো. সুমন মিয়া (২৬) ও মো. মাসুম বিল্লাহকে একদিনের রিমান্ডে পাঠান বলে জানান অ্যাডভোকেট আজাদ।

কারাগারে পাঠানো হয় মো. হাফিজ (২৮), মো. মহসিন ভূঁইয়া (২৫), মো. মাহবুব হোসেন (২৪), মো. আসিফ আকবর (২৭) ও মো. মাকসুদুল্লাহকে (২৮)।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রহমান হাওলাদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছিলেন, তবে আদালত তা আমলে নেয়নি। ডিবিসি টিভি পক্ষে আইনজীবী ছিলেন তুহিন হাওলাদার।

সরেজমিনে জানা যায়,স্বাস্থ্য খাতে কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন তৈরি করতে মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ের তালতলায় ‘ভিক্টর ট্রেডিং কর্রপোরেশনে’ গিয়েছিলেন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল। তার সঙ্গে ছিলেন ক্যামেরপারসন মো. আজাদ।

এ সময় তাদের উপর হামলা চালিয়ে আহত করাসহ ক্যামেরার যন্ত্রাংশ নষ্ট করার অভিযোগ উঠে। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় বেসরকারি টেলিভিশন স্টেশনটির পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে আনে। ভিক্টর ট্রেডিং কর্রপোরেশন হাসপাতালে নানা সরঞ্জাম সরবরাহ করে থাকে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর