1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুক্তাগাছা পৌরসভার ৮৪ কোটি টাকার বাজেট ঘোষণ

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিং
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১০১ বার পঠিত
দেড় শতাধিক বছরের প্রাচীন মুক্তাগাছা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৮৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র আলহাজ্ব মো. বিল্লাল হোসেন সরকার আনুষ্ঠিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
 ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার ৮৩ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ২শ ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছেরের সংশোধিত বাজেট ২৩ কোটি ৪৬ লাখ ১ হাজার ৪৬৯.৪৬ টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে ৫০ লাখ টাকা আয় ধরা হয়েছে। জলাবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ধরা হয়েছে ৭ কোটি টাকা। উপাংশ-১ পৌরসভার সাধারণ তহবিল থেকে আয় ধরা হয়েছে ১৫ কোটি ৬৪ লাখ ১ হাজার টাকা। বাজেটে উদ্বৃত রাখা হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৯শ ৮৯ টাকা। বাজেট ঘোষণার পর পৌর মেয়র প্রশ্নত্তোরপর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র মো. বিল্লাল হোসেন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবু আহম্মেদ আব্দুল্ল্যাহ, ১নং প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদু, কাউন্সিলর মীর্জা আবুল কালাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, টিএলসিসি সদস্য হুমায়ুন কবির হুমি প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরহণ, কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর