1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নাজমুল হাসানঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ি থানার মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ জুন সকাল ১১ টায় এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম মতিউর রহমান।

ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক এমদাদুল হক বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনুর খান শান্ত।

কলেজের দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু তাহের মিয়াজী,বিদ্যোৎসাহী সদস্য মোঃ লিটন মিয়া, শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল বাশার,গার্হস্থ অর্থনীতি বিভাগের অধ্যাপক মোরশেদা বেগম, শিউলি সূজা,ডঃ বাবুল চন্দ্র দাস,সহযোগী অধ্যাপক বিধান চন্দ্র বালা,সহ শিক্ষা প্রতিষ্ঠানটির সর্বস্তরের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি শান্ত নুর খান শান্ত বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় এই কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সুন্দর ফলাফল নিয়ে আসবে এটাই আমার প্রথম চাওয়া, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করছি।

এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শোনানো এবং বিতরণ করা হয় । অনুষ্ঠানের শেষে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর