1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এনসিসি ব্যাংক পালন করলো আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অর্ন্তভূক্তির লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪ পালন করলো এনসিসি ব্যাংক। এ উপলক্ষ্যে সোমবার এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেল এর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এর সভাপতিত্বে এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম ও মোঃ রাফাত উল্লা খান, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, উইমেন্স ব্যাংকিং বিভাগের প্রধান নিগাত মমতাজ, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান মোঃ জাকির হোসেন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং ফিন্যান্সিয়াল ইনক্লুসন বিভাগের প্রধান মোঃ হারুন অর রশীদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়, ডিজিটাল প্লাটফর্মে দিবসটির গুরুত্ব আলোচনায় প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ সকল শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বাংলাদেশ সারকারের টেকসই উন্নয়ন কর্মসূচীর আলোকে সারাদেশের সকল শ্রেণির জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে। এর মাধ্যেমে কৃষক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী, ছাত্র, এসএমই খাতের জনগোষ্ঠী, নারী উদ্যেক্তা এবং যুবসমাজ, শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠী আর্থিক খাতে অর্ন্তভূক্ত হতে পারবে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর