1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে কর্মসূচির শ্রমিক দিয়ে কাজ করে টিআর বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ 

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
কর্মসৃজন প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে রাস্তা মেরামত, সেই কাজ দেখিয়ে গ্ৰামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ  টিআর বরাদ্দের টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্যর বিরুদ্ধে।
এই বিষয়ে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেনের নিকট জানতে চাওয়ায় তিনি বলেন, দশ বারো লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছে, তাদের পিছে লাইগেন না, তাদেরকে একটু ছাড় দেয়া দরকার। ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ম কিস্তিতে নগদ অর্থ ৫২ হাজার টাকা পাটাগ্ৰাম প্রাথমিক বিদ্যালয় হতে ওয়াবদা বাঁধ পর্যন্ত রাস্তা মেরামত বাবদ বরাদ্দ পান ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বকর সিদ্দিক। ইতিমধ্যে বরাদ্দের টাকা উত্তোলন করেছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, সানোয়ার ভূঁইয়ার বাড়ির নিকট ওয়াবদার ঢালে ৪০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে মাত্র ২০/২৫ টি বস্তা মাটি ভরে রাস্তা ঠিক করেছে। বিষয়টি নিশ্চিত করেছে কর্মসূচির শ্রমিক সর্দার সোহরাওয়ার্দী।
একই অর্থ বছরের টিআর কর্মসূচির আওতায় পাটাগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে তৃতীয় কিস্তিতে ৫২ হাজার নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের বিষয়টি জানেন না পাটাগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। এই বিষয়ে ইউপি সদস্যকে ফোন করে তার কোন মন্তব্য পাওয়া যায় নাই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা বলেন, প্রকল্পে অনিয়মের সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর