1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় সমকামী বিয়ের অভিযোগে দুই যুবক আটক 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১২৯ বার পঠিত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে সমকামী বিয়ের অভিযোগে এনায়েত উল্লাহ (২৫) ও সবুজ হোসেন (২৪) নামে দু’জন যুবককে আটক করেছে পুলিশ। 
রবিবার (২৩ জুন) দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার (২২ জুন) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে হরিহরনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত এনায়েত উল্লাহ হরিহননগর গ্রামের আব্দুল মজিদের ছেলে ও  সবুজ হোসেন পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, এনায়েত উল্লাহ বিবাহিত পুরুষ এবং সংসার জীবনে তার তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে তিনি কুশাডাঙ্গা গ্রামের সবুজ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রেমের এক পর্যায়ে তারা দেড় মাস আগে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে এনায়েত উল্লাহর স্ত্রী রাগ করে তার বাবার বাড়িতে চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর এনায়েত উল্লাহ তার স্ত্রী সবুজকে সঙ্গে করে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং তারা রাতে অবস্থান করছিল। এর পর এনায়েত উল্লাহর আগের স্ত্রী ও তার ভাই এবং গ্রামের লোকজন সঙ্গে নিয়ে তার শ্বশুর বাড়ী হরিয়াননগর গ্রামে উপস্থিত হয়। পরে গ্রামবাসীদের সহযোগীতায় দুজনকে আটক করে জীবননগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এনায়েত উল্লাহ ও সবুজকে আটক করে জীবননগর থানা হেফাজতে নেয়।
এ ব্যাপারে এনায়েন উল্লাহর স্ত্রী বলেন, প্রায় রাতে আমার স্বামী বাইরে থাকত। আমি জিজ্ঞাসা করতাম তুমি কোথায় থাক? তখন তিনি উত্তরে বলতো, আমি যেখানেই থাকি তাতে তোর কী। আমাকে মাঝে মাঝে মারধর করত। বিষয়টি আমার শশুরকে জানালেও তিনিও ছেলের পক্ষ নেয়। আমার স্বামী আর একটা বিয়ে করেছিল সেটি পরিবারের সবাই জানত। তবে সেটি সবুজের সঙ্গে কিনা আমি জানতাম না। পরে জানতে পারি। তবে কেউ আমার পাশে ছিল না।
কুশাডাঙ্গা গ্রামবাসী বলেন, সবুজ পুরুষ হলেও সে মেয়েদের মতো চলাফেরা করে। বিভিন্ন বিয়ে বাড়িতে নাচ-গান করে। এছাড়াও কয়েক বছর আগে তার একটি বিয়েও হয়। কিন্তু কয়েক মাস পর তার বউ তাকে ছেড়ে চলে যায়। এখন সে নাচ-গান এবং পুরুষদের সাথে প্রেমের সম্পর্ক করা তার প্রধান কাজ।
হরিয়রনগর গ্রামবাসী জানায়, ঘটনাটি বড় স্পর্শকাতর। কারণ এনায়েত উল্লাহ স্ত্রী এবং তিন বছরের এক সন্তান থাকা সত্ত্বেও কেন একজন পুরুষের সাথে সম্পর্ক করেছে সেটা আমাদের জানা নেই। সবুজের সাথে সম্পর্কের জের ধরে সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহারসহ মারধরের ঘটনা পর্যন্ত ঘটায়।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান জানান, ঘটনাটি শোনা মাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করার পর থানা হেফাজতে নেয়। সেই সঙ্গে দুই যুবককে চুয়াডাঙ্গা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর