1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় শহরের টাউনখালে অবৈধ স্থাপনা ও ভরাট বন্ধে অভিযান

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউনখালে অবৈধ স্থাপনা ও ভরাট বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে শহরের কাজীপাড়া ও মৌলভী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি (সদর) মোঃ মোশরাফ হোসেন। এসময় শহরের মৌলভী পাড়ায় সাবেক সংসদ সদস্য প্রয়াত এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং এর মাটি খালে ফেলে ভরাট করার সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। পরে নির্মাণকারী প্রতিষ্ঠান আল হেরা লিমিটেড বিল্ডার্সের চেয়ারম্যান সৈয়দ আনোয়ার আহমেদ লিটনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে খাল থেকে ভরাট করা মাটি সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়।

এছাড়াও কাজীপাড়া এলাকায় টাউন খালের উপর নির্মিত টিনশেড ঘর উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় জড়িতদের সর্তক করা হলে তারা স্বেচ্ছায় সেটি সরিয়ে নেন।

সহকারি কমিশনার ভূমি মো: মোশরাফ হোসেন বলেন, টাউন খালে অবৈধ স্থাপনা নির্মাণ ও মাটি ভরাট করা হচ্ছে এমন দুটি অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ঘটনার সত্যতা থাকায় ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আল হেরা লিমিটেড বিল্ডার্সের চেয়ারম্যানকে পরিবেশ আইনে অর্থদন্ড ও খালের উপরে নির্মিত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে।
অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মীর মোহাম্মদ শাহীন, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদসহ সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর