1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সোসাইটি ফর সোসাল সার্ভিসের সাথে ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

রবিবার, ২৩ জুন ২০২৪: ব্র্যাক ব্যাংক এবং সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে। সোসাইটি ফর সোসাল সার্ভিস একটি স্বনামধন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান।

ব্র্যাক ব্যাংকের হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং সোসাইটি ফর সোসাল সার্ভিসের নির্বাহী পরিচালক আবদুল হামিদ ভূঁইয়া ৩ জুন ২০২৪ টাঙ্গাইলের এসএসএসের প্রধান কার্যালয়ে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে সোসাইটি ফর সোসাল সার্ভিসের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সাথে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণসুবিধা, ডিপিএস এবং ফিক্সড ডিপোজিটসহ ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিংয়ের নানাবিধ সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের সহজ এবং আন্দদায়ক ব্যাংকিং সুবিধা তাঁদের দেবে অন্যরকম এক ব্যাংকিং অভিজ্ঞতা।

এসএসএস-এর পরিচালক (এইচআরডি ও অ্যাডমিন) মাহবুবুল হক ভূঁইয়া এবং ব্র্যাক ব্যাংকের রিজিওনাল হেড – ঢাকা নর্থ ও ময়মনসিংহ তানভীর রহমান, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, রিলেশনশিপ ম্যানেজার, এমএফআই ফাইন্যান্স উম্মে হাবিবা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্পোরেট পেশাজীবীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে তাঁদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত এবং আনন্দদায়ক রিটেইল ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চুক্তিটি তার-ই প্রতিফলন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর