1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ডের উদ্ধোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৭২ বার পঠিত

২০ জুন ২০২৪ তারিখে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) এর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে “এমডিবি ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড” এর উদ্ধোধন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসাবে, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন, চীফ টেকনোলজি অফিসার (সিটিও) নাজমুল হুদা সরকার, রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান মোঃ রাশেদ আকতার এবং হেড অব কার্ডস মোঃ আবেদ-উর-রহমান, -এর উপস্থিতে ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ডের উদ্ধোধন করেন। এসময়ে নতুন এই পরিসেবাটির জন্য বিশেষ ভাবে ডিজাইনকৃত প্ল্যাকার্ড যৌথভাবে উন্মচন করা হয়।

এখন থেকে ব্যাংকের গ্রাহকবৃন্দ মিডল্যান্ড ব্যাংক এর মোবাইল অ্যাপ (মিডল্যান্ড অনলাইন) এর মাধ্যমে যেকোন সময় যেকোন স্থান থেকে তার ডিপিএস/এফডিআর এর বিপরীতে ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড সেবাটি গ্রহন করতে পারবেন।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে, ব্যাংকের ডিজিটালাইজড নতুন এই সংযোজনটির বাস্তবায়নের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ব্যাংকটি তার গ্রাহকদের বিভিন্ন ধরণের ব্যাংকিং চাহিদা মেটাতে একাধিক কাস্টমাইজড সমাধান প্রদান করে থাকে। ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির অধীনে “ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড” ডিজিটালাইজড নতুন সংযোজনগুলির মধ্যে একটি।

অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ও আইটি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর