1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

র‌্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমান গাঁজা সহ মাদক ব্যবসায়ী‘ গ্রেফতার 

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত
গত ২১ জুন ২০২৪ তারিখ সকাল বেলা র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ থেকে ০১ জন মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজাসহ ময়মনসিংহের উদ্দেশ্যে আসতেছে।
উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব-১৪ মহোদয়ের নির্দেশে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ইং ২১/০৬/২০২৪ খ্রি. তারিখ সকাল অনুমান ০৭.১০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার নান্দাইল চৌরাস্তা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় কিশোরগঞ্জ থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকার থামালে প্রাইভেটকারের চালক মোঃ সুজন (৩৪), পিতা-মোঃ নাসির হাওলাদার, গ্রাম-ভাওরাইদ ২৩ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে।
আটককৃত প্রাইভেটকারের চালক মাদক ব্যবসায়ী মোঃ সুজন (৩৪) এর দেখানো মতে উক্ত প্রাইভেটকারের পিছনের ডালা(বক্স) থেকে ৫২ (বায়ান্ন) কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক ব্যবসায়ী মোঃ সুজন(৩৪) এর ব্যবহৃত ০১টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক বহনের কাজে ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকারটি উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য = ৭,৮০,০০০/- (সাত লক্ষ আশি হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায়  মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ ব্যাপারে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করে আসামীকে নান্দাইল থানায় হস্তান্তর করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর