1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

তিস্তা নিয়ে কোনো সুখবর দিলো না ভারত

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে এবারও বহুল প্রতিক্ষীত তিস্তার পানি বণ্টন নিয়ে কোনো সুখবর দিতে পারেনি ভারত। তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিস্তা নদীর সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য দ্রুত একটি কারিগরি দল বাংলাদেশে যাবে।

শ‌নিবার (২২ জুন) দিল্লির হায়দরাবাদ হাউসে হাসিনা-মো‌দির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠ‌ক করেন।

বৈঠকের পর মোদি বেশ কয়েকটি ঘোষণা দেন। যার মধ্যে তিস্তা প্রসঙ্গও ছিল। তিস্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিস্তা নদীর সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য দ্রুত একটি কারিগরি দল বাংলাদেশে যাবে।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী জানান, রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালু, গেদে-দর্শনা এবং হলদিবাড়ি-চিলাহাটির মধ্যে ডালগাঁও পর্যন্ত পণ্য ট্রেন সার্ভিস চালু, অনুদান সহায়তায় সিরাজগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো নির্মাণ, ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি, গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে আলোচনার জন্য যৌথ কারিগরি কমিটি গঠন, বাংলাদেশ ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে যোগ দেওয়া ও বাংলাদেশিদের জন্য মেডিকেল ই-ভিসা চালু করা হবে।

বাংলাদেশ-ভারতের বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর জন্য উভয়পক্ষ সেপা (কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) নিয়ে আলোচনা করতে রাজি বলে জানান মোদি।

দুই শীর্ষ নেতার বৈঠকে সংযোগ, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, সমুদ্রসম্পদ, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নয়ন অংশীদারত্বে মতো বিষয়গুলো প্রাধান্য পায়।

এদিন, দুই শীর্ষ নেতার উপস্থিতিতে বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ ও গ্রিন পার্টনারশিপ চুক্তি, ৩টি নবায়নসহ মোট ১০টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত।

দুই দি‌নের রাষ্ট্রীয় সফরে শুক্রবার দি‌ল্লি‌তে যান বঙ্গবন্ধুকন্যা। ভারত নতুন সরকার গঠনের পর দেশটিতে এটি প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর ছিল।

ইতোমধ্যে দিল্লি সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর