1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২ এপিবিএন এর হাতে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (২ এপিবিএন), বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান
মহোদয়ের নির্দেশে, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স শাখা ২২ জুন ২০২৪ তারিখ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এস এম সামছুউদ্দিন এবং এসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সদর থানাধীন রেইচা বাজারে অবস্থানকালে  ৪:৩০ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বান্দরবান জেলার সদর থানাধীন সুয়ালক ইউনিয়নস্থ মাঝের পাড়ায় কুদ্দুস চেয়ারম্যানের ইটের ভাটা সংলগ্ন পূর্ব পাশে কাচা রাস্তার উপর মাদক বিক্রি হচ্ছে। উক্ত স্থানে  আসামী মোঃ আবু তৈয়ব (৩৫), পিতা- মোঃ হোসাইন, মাতা-
রাজিয়া বেগম, সাং- ফকিরখিল, ০৩ নং ওয়ার্ড, ০৬নং পুরানগর ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে সর্বমোট আলামত ১৩০ (একশত ত্রিশ) লিটার দেশীয় চোলাই মদ, একটি সবুজ রংয়ের সিএনজি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত আলামত স্বাক্ষীগণের উপস্থিতিতে জব্দ করে। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর