1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আজ মোদি-হাসিনা বৈঠক, কয়েকটি সমঝাতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হবে

বিডি টাইমস নিউজ ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১২০ বার পঠিত

ভারতের দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে আজ শনিবার। দুই শীর্ষ নেতার বৈঠকের পর কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হতে পারে। এরপর দুই প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন। পরে দুই নেতা একান্ত বৈঠকও করবেন।

ভারতের দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে আজ শনিবার। দুই শীর্ষ নেতার বৈঠকের পর কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হতে পারে। এরপর দুই প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন। পরে দুই নেতা একান্ত বৈঠকও করবেন।

চল‌তি মা‌সের শুরুর দি‌কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ফের দি‌ল্লি‌তে গে‌লেন প্রধানমন্ত্রী। আর ভারত নতুন সরকার গঠনের পর দেশ‌টি‌তে এটিই প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর।

দিল্লি সফরে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র প্রধান নির্বাহী কর্মকর্তারা। ওই দিন সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর আবাসস্থলে তারা পৃথকভাবে সাক্ষাৎ করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করবেন। রাত ৯টায় তিনি ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর