1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে ফাঁসিতে যুবকের আত্মহত্যা

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক কলহের জেরে সুমন রেজা (২৫) নামের এক যুবক ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। সে উপজেলার শুভগাছা ইউনিয়নের বয়রা বাড়ি গ্ৰামের আব্দুর রহমান খন্দকারের ছেলে।

বর্তমানে তিনি বাবা, ভাই ও ভাবীসহ তারাকান্দি হাওলাদার পাড়ার পাশ্ববর্তী স্থানে বসবাস করে আসছিলেন। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও মৃতের স্বজনরা জানান, শুক্রবার ২১ জুন সকাল ৯ টার দিকে সুমনের শোবার ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। সম্প্রতি ঘটে যাওয়া বিবাহ বিচ্ছেদ তার আত্মহত্যার কারণ বলে ধারণা পরিবারের। পেশায় তিনি একজন গার্মেন্ট কর্মী ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ। অপমৃত্যু মামলা দায়ের শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে, নিশ্চিত করেছেন থানা পুলিশের সহকারী পরিদর্শক এনামুল হক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর