1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সুজানগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

বৃহস্পতিবার সকালে সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে নাজিরগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের কামাল খলিফা জানান নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান একজন সৎ মানুষ। তিনি নিষ্ঠার সাথে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। কিন্তু এলাকার কিছু সুযোগ সন্ধানী মানুষ তার বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছেন। তিনি জানান আমাদের ইউনিয়ন পরিষদে ঈদের আগে দু:স্থ মানুষের জন্য ২৩১৮ টি চাউলের কার্ড আসে।

চেয়ারম্যান সেগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা শুরু করেন কিন্তু অতিরিক্ত গরমের কারনে অনেক তালিকা ভুক্ত লোক ঐদিন তাদের চাউল নিতে না আশায় অবশিষ্ট চাউল গোয়ারিয়া বাজারে সরকারী অনুমোদন প্রাপ্ত গুদামে থেকে যায়। এদিকে কিছু স্বার্থান্বেষী মহল ঐ চাউলকে দলীয় চাউল দাবি করে চেয়ারম্যানের নিকট বন্টন করে নিতে চায়। চেয়ারম্যান তা দিতে অপারগতা প্রকাশ করায় কিছু ঐ মহলটি তার বিরুদ্ধে অপপ্রচার চালায়।আমরা এই অপপ্রচার ও মিথ্যা হয়রানি মূলক অপবাদের নিন্দা জানাই।

এই বিষয়ে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। গত ঈদুল আজহার পূর্বে দু:স্থ ও অসহয় মানুষের জন্য ২৩১৮ টি চাউলের কার্ড আসে এবং সেগুলি আমি আমার পরিষদের মাধ্যমে বিতরণ করা শুরু করি কিন্তু সেই দিন প্রচন্ড গরমের কারনে কিছু তালিকা ভুক্ত লোক চাউল নিতে আসতে না পারায় অবশিষ্ট চাউল গোয়ারিয়া বাজারে সরকারী অনুমোদন প্রাপ্ত গুদামে রেখে দেই যা পরবর্তীতে কিছু সার্থান্বেষী নেতৃবৃন্দ সেই চাউল দলীয় চাউল বলে আমার কাছে দাবি করে কিন্তু আমি দিতে অ়স্বীকার করলে তারা আমার বিরুধে মিথ্যা বানোয়াট অপপ্রাচার চালিয়ে আমার সুনাম ক্ষুন্ন করে। আমি এর তিব্র নিন্দা ও এই অপপ্রচার যারা করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর