1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বঙ্গবন্ধুর সমাধিতে অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলামের শ্রদ্ধা ও গোপালগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৪০ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফর সঙ্গী হিসেবে এসময় মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া বিএসএমএমইউ চিকিৎসক দলও বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।

এরপর গোপালগঞ্জ উন্নয়নের রূপকার গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সাংসদ, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী জননেতা শেখ ফজলুল করিম সেলিমের বিশেষ উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১০ টায় অধ্যাপক ডাঃ নজরুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং শুরু হয়। গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক ডাঃ নেওয়াজ মোহাম্মদ,

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাঃ মোঃ বায়োজিদ হোসাইন (নেফ্রোলজি), ডাঃ মোঃ নজরুল ইসলাম, ডাঃ দেবব্রত ঘোষ, ডাঃ আব্দুর রহমান, ডাঃ নাসিদ হোসেন ভুঁইয়া, ডাঃ ফাতেমাতুজ জোহরা প্রমুখ সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে গোপালগঞ্জের গরিব, অসহায়দের মাঝে চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে রোগ নির্ণয় পরীক্ষা সহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলী (লেকু), সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদ খান, কাবুল শেখ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাউজ শেখ সহ গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর