1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

৪ দিনের ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১১৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ঈদুল আযহা উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে বন্দরের ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় কর্মচাঞ্চল্য আখাউড়া স্থলবন্দর।
বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক রুকুনুজ্জামান আবেদিন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০ টার দিকে ৫ টি গাড়িতে করে প্রায় ২৫ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ঈদুল আযহার ছুটিতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম চার দিন বন্ধ ছিল।
আজ সকালে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত রোববার থেকে বুধবার পর্যন্ত টানা চার দিন বন্দরে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোঃ খাইরুল আলম বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে টানা চার দিন দুই দেশের বাণিজ্য বন্ধ ছিল। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর